রাবার সিল ( Rubber seals )

সিল,রাবার স্ট্যাম্প,সিল তৈরী ও বিক্রি,স্ট্যাম্প ক্ষোদনের লেজার মেসিন ,কম্পিউটার সিল তৈরি করা, https://selfhuman.blogspot.com/  Rubber seals

রাবার সিল ( Rubber seals )

 

রাবার সিল (Rubber seals ) এর সাথে আমরা প্রায় সকলেই পরিচিত । সরকারি প্রতিষ্ঠান , স্কুল , কলেজ , মাদ্রাসা সহ ব্যক্তিগত কাজেও সীল ব্যবহার করা হয় । আমাদের প্রয়োজনীয় কাগজপএাদি 
বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রয়োজনে সত্যায়িত করতে হয় । সত্যায়িত করতে সময় , ধৈর্যের প্রয়োজন । মাঝে মাঝে এমন সময় সীল এর প্রয়োজন পরে যা দূরত্বের জন্য সম্ভব হয় না ।  তখন ব্যক্তিগত ভাবে উক্ত রাবার সীল তৈরী করে অনেকে নিয়ে থাকে । রাবার সীল তৈরী করতে তুলনা মুলক অনেক খরচ কম তাই সকলে এই দিকে অগ্রসর হয়ে থাকে । সাধারণরত বিভিন্ন স্টুডিওতে কম্পিউটারের মাধ্যমে রাবার সীল তৈরী করে থাকে । রাবারর সীল তৈরীর খরচ সাধারণরত প্রতি লাইন হিসাবে ধরা হয় ,  প্রতি লাইন ২৫ টাকা করে নিয়ে থাকে ( জায়গার ভিন্নতা জন্য কম/বেশি হতে পারে ) । প্রস্তুতকারক নতুন লোক দেখলেই সাধারণরত  তখন কেীশলে আপনার থেকে বেশী নিতে পারে , কারণ প্রস্তুতকারক প্রথমেই বলবে কি ধরণের সীল লাগবে , মানে হলো আপনি কোন প্রতিষ্ঠান এর সীল বানাতে চান । তখন আপনাকে বিভিন্ন  কথার জালে ফেলে টাকার পরিমানটা বেশি নিতে পারে । রাবার সীল বিভিন্ন রকম সুবিধা প্রদান করে থাকলেও এর কিছু সমস্যা রয়েছে ।


নিন্মে সমস্যা গুলো দেওয়া হলোঃ

 

১. রাবার সীল তৈরীর মূল উপাদান হলো প্লাটিক রাবার , যার জন্য কিছুদিন পরে স্পষ্ট ছাপ উঠে না ।

২ . রাবার সীল দিয়ে ছাপ দেওয়ার সময় , যদি হাত  একটুও নড়া/চড়া করে তাহলে ছাপ এর সাথে প্লাটিক রাবারেন বর্ডার ও চলে আসবে ।

৩. প্রতিবার ছাপ দেওয়ার পরে দেখা যাবে  , কোন না কোন লেখা  অন্য লেখার থেকে কাল্যার বেশি থাকবে ।

৪ . কিছুদিন পর দেখা যাবে রাবার সীল  এর খোদাই মুছে যাচ্ছে । যার জন্য স্পষ্ট ছাপ উঠে না ।

৫ . রাবার হবার কারণে দেখা যাবে ময়লা সবর্দা লেগে থাকবে , যার জন্য যখনই ছাপ দেওয়া হবে , ছাপ এর সাথে ময়লার ছাপও উঠবে ।

৬ . রাবার সীলের মান কখনোই কাঠ সীলের সাথে মিলবে না ।

৭ . ব্যবহারের অভিঙ্গতা না থাকলে আপনি স্পষ্ট ছাপ তুলতে পারবেন না ।

৮ .  রাবার সীল ওয়ান টাইম ব্যবহারের জন্য ,যার ফলে খরচটা থেকেই যায় ।


পোস্টটি রাবার সীলের ব্যবহারের উপর লেখা ..অভিঙ্গতা থেকে ।

Comments