খাওয়ার সঠিক সময়
প্রায় ৮০ শতাংশ মানুষ জানেই না কখন খাবার খেতে হয় । যে কারণে অনেকে নানাবিধ পেটের রোগে অসুস্থ হয়ে পড়েন । সেই সঙ্গে শরীরে দেখা দেয় পুষ্টির অভাব । আমাদের জীবনের তাগিদে বেঁচে থাকার জন্য
খাবার খেতে হয় , খাবার খাওয়ার একটা ধরন আছে , তা না মানলে যতই পেট পুরে খান না কেন , শরীরের কোনো উপকারেই লাগে না। উল্টো আরো দেহের ক্ষয় হয় ।সকালের নাস্তা খাওয়ার সঠিক সময়
আদর্শ সময়ঃ সকাল ৭.০০ টা থেকে ৮.০০ টা মধ্যে ।
মনে রাখবেনঃ সকালের নাস্তা ঘুম থেকে উঠার ৩০ মিনিটের মধ্যেই করা ভালো । সকাল ১০.০০ টার পরে নাস্তা খাওয়া উচিত না , এর বেশি দেরি কখনোই করা ঠিক না , কেননা বেশি দেরিতে খাবার খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে । সকালের নাশতায় যেন প্রোটিন থাকে, এ বিষয়টি নিশ্চিত করুন । কমলার রস এটি পান করার পারফেক্ট সময় হল সকালবেলা । কমলার এর ভিটামিন ডি এবং ফলিক অ্যাসিড সারাদিনের কাজের শক্তি দিয়ে মেটাবলিক বৃদ্ধি করে থাকে । কলা সকাল অথবা বিকেলে খাওয়ার উপযুক্ত সময় , এটি প্রাকৃতিক অ্যান্টাসিড যা বুক জ্বালাপোড়া দূর করে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে । আপেল সাধারণত সকাল সকাল খাওয়াই ভালো । গ্রিন টি ওজন হ্রাস করতে কিংবা স্বাস্থ্য রক্ষার্থে অনেকেই সবুজ চা বা গ্রিন টি পান করে থাকেন , সকালে এটি পান করা থেকে বিরত থাকুন , এতে থাকা ক্যাফিন ড্রিহাইড্রেশন এবং অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে ।
দুপুরের খাবার খাওয়ার সঠিক সময়
আদর্শ সময়ঃ দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে ২.০০ টার মধ্যে ।
মনে রাখবেনঃ ৪ টার পর দুপুরের খাবার না খাওয়া ভালো , ৪টার আগেই খেয়ে নিতে হবে । সকালের নাস্তা ও দুপুরের খাবারে ৪ ঘন্টার ব্যবধান থাকা উচিত । গ্রিন টি বিকেল অথবা সন্ধ্যায় এটি পান করুন । বিকেল আপেল খাওয়া থেকে বিরত থাকুন ।
রাতের খাবার খাওয়ার সঠিক সময়
আদর্শ সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে ।
মনে রাখবেনঃ রাত ১০টার পর রাতের খাবার না খাওয়া ভালো । রাতের খাবার ঘুমানোর ২থেকে আড়াই ঘন্টা আগে খাওয়া উচিত । দুধ পুষ্টিকর সুষম খাবার , দুধ খাওয়ার সঠিক সময় হল রাত । রাতে দুধ পান করুন , এতে শরীর রিল্যাক্স হবে এবং কোষগুলো দুধের পুষ্টি ভালভাবে শুষে নিতে পারবে । দুধ হজম হতে সময় বেশি লেগে থাকে , তাই সকালে দুধ পান থেকে বিরত থাকুন ।সুস্থ থাকার জন্য , নিয়ম মেনে খাবার গ্রহণ করতে হবে । খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া ঠিক নয় । ফলে শর্করার সঙ্গে কার্বোহাইড্রেট আর ব্যাকটেরিয়া মিশে শরীরের হজমশক্তি ক্ষতিগ্রস্ত করতে পারে । ফল এমনিতে একটি পরিপূর্ণ খাবার। প্রধান খাবারের সঙ্গে এটা মেলানো ঠিক নয় ।
old post
gd
ReplyDelete